গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজের সামনে অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এক অবুজ শিশুকে ধর্ষণের চরম ন্যাক্কারজনক ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রেস্টুরেন্ট কর্মচারী আমির হোসেন কর্তৃক মাত্র ৬ বছরের শিশু তামান্নাকে ধর্ষণের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।
বর্তমানে অভিযুক্ত ধর্ষক আমির হোসেন রেস্টুরেন্টের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) সকাল ১১ টার দিকে জাফলং রেস্টুরেন্টের কর্মচারী আমির হোসেন ৬ বছরের শিশু তামান্নাকে ফুসলিয়ে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে স্থানীয় বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটি চারপাশ থেকে ঘিরে ফেলে।
ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নিয়েছেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে রেস্টুরেন্টের চারপাশে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বা বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন