রংপুরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক গ্রেফতার
রংপুরে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর নগরীর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওমর ফারুক কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে আসছে।
মন্তব্য করুন