RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ও মাস্টার রোল শ্রমিকদের চাকরির নিরাপত্তা, স্থায়ীকরণ এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকায় বিএডিসি খামারে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাজ করে আসছেন। তারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ও মাস্টার রোল শ্রমিক সাময়িক নীতিমালা-২০২৫ বাতিল, বয়স শিথিল করে কর্মরত শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. সাগর মিয়া, সদস্য সচিব মো. আল-আমিন সরকার, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম খোকন, মো. রাকিবুল ইসলাম, মো. সুলতান মিয়া, মো. আসিব রহমান ও মো. হাসান আলী উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সোবহান। এছাড়া বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিটির সদস্য মোছা. তাহমিনা বেগম এবং ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম সেতু ও মো. অমর ফারুক রায়হান।

বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বৈষম্য দূর করে শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। চাকরির নিশ্চয়তা শ্রমিকের অধিকার এবং মাতৃত্বকালীন ছুটি নারীর ন্যায্য অধিকার।”

সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়েও আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেফতার

নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার

এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে দিনাজপুরে আনন্দ মিছিল

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কিম জং উন ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

পঞ্চগড়ে পুইশন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষ চরম বেকায়দায়,গ্রহন করছে না কোন দেশই 

১০

আখানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, গবাদিপশুর ব্যাপক ক্ষতি

১১

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় ‎নারীকে বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

১৩

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

১৪

১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৫

নাটোর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত, সবাইকে সতর্ক থাকার আহ্বান

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৯

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

২০