RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে দিনাজপুরে আনন্দ মিছিল

ছবিঃ আরসিটিভি

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় দিনাজপুরে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎৬ জুন শনিবার  বিকেল ৫টায় দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

‎আনন্দ মিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ এবং সদস্য সচিব রেজাউর রহমান রেজা। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিরল, বোচাগঞ্জ, খানসামা ও কাহারোল উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেফতার

নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার

এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে দিনাজপুরে আনন্দ মিছিল

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কিম জং উন ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

পঞ্চগড়ে পুইশন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষ চরম বেকায়দায়,গ্রহন করছে না কোন দেশই 

১০

আখানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, গবাদিপশুর ব্যাপক ক্ষতি

১১

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় ‎নারীকে বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

১৩

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

১৪

১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৫

নাটোর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত, সবাইকে সতর্ক থাকার আহ্বান

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৯

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

২০