নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহ সভাপতি আল শাহরিয়ার শাকিল (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে নীলফামারী পৌর শহরের সওদাগর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, দেশে নৈরাজ্য, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে হাজীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে গোপন মিটিং করে। সেসময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে ১৪ ডিসেম্বর পুলিশ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় শাকিলকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, নাশকতা করার চেষ্টায় পুলিশের দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন