RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

কাহারোলে ১৭৫ অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর এসব মানুষের প্রত্যেককে ২ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

৪ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মনজুরুল ইসলাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

কাহারোলে ১৭৫ অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, শেষ ভরসা হাতপাখা

গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

১০

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

১১

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শনে পুলিশ সুপার

১২

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

১৩

রংপুরে স্বেচ্ছাসেবক দল নেতা কে মারধর ওসি’সহ পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার 

১৫

বার্লি পানি নাকি আখের রস—গরমে কোনটি বেশি উপকারী?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

১৭

সব রেকর্ড ভেঙে রোনালদোসহ ‘৭ বুড়ো’ খেলবেন বিশ্বকাপে

১৮

আদালতে সোহেল-স্বপ্না, যুক্তিতর্ক শুরু

১৯

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

২০