RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সব রেকর্ড ভেঙে রোনালদোসহ ‘৭ বুড়ো’ খেলবেন বিশ্বকাপে

ছবিঃ সংগৃহীত

‘বয়স তো কেবলই একটি সংখ্যা’—পুরোনো প্রবাদটিকেই যেন আরো একবার সত্য প্রমাণ করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে দেখা যাবে একঝাঁক বুড়ো হাড়ের ভেলকি।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের।

মাঠের লড়াইয়ে গতির ঝড় তুলতে যেখানে তরুণদের প্রাধান্য, সেখানে অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবারের বিশ্বমঞ্চ কাঁপাতে আসছেন ৪০ বা তার বেশি বয়সী সাতজন ‘চিরতরুণ’ ফুটবলার। মজার বিষয়, বিশ্বকাপ শুরুর পর সব আসর মিলিয়ে ৪০ বা তার বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যাই ছিল মাত্র ৮।

এই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

৪১ বছর বয়সে এসে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছেন সিআর-সেভেন। তবে তিনি নন, এবারের আসরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ফুটবলার হতে যাচ্ছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষকই হতে যাচ্ছেন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ডের পোস্ট সামলানোর মূল ভরসা তিনিই।

এরপরই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মহাতারকার বয়স ৪১ হলেও ধার কমেনি এতটুকু। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে বুটজোড়া পরা নিশ্চিত করেছেন এই ফরোয়ার্ড।

এদিকে লুকা মদরিচের বয়স ৪০ হলেও ক্রোয়াট মাঝমাঠের আসল ইঞ্জিন এখনো তিনিই। আগের দুই বিশ্বকাপে দলকে ফাইনালে ও সেমিফাইনালে তোলা এই জাদুকর আরো একবার শেষ সুযোগ লুফে নিতে মরিয়া।

আধুনিক ফুটবলের ‘সুইপার-কিপার’ খ্যাত জার্মানির ম্যানুয়েল নয়্যার। এই ৪০ বছর বয়সী গোলরক্ষক আরো একটি বিশ্বকাপ অভিযানে দলের জাল অক্ষত রাখার দায়িত্ব পেয়েছেন।

বসনিয়া ও হার্জেগোভিনার ৪০ বছর বয়সী তারকা এডিন জেকো দলের আক্রমণভাগের প্রধান সেনাপতি। নিজের চওড়া কাঁধে ভর করে দেশের আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

বিশ্বকাপ এলেই যেন অতিমানব হয়ে ওঠেন মেক্সিকোর ৪০ বছর বয়সী গোলরক্ষক গুইলারমো ওচোয়া। স্বাগতিক দেশ হিসেবে নিজের ষষ্ঠ বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে ইতিহাস ছুঁতে যাচ্ছেন ওচোয়া।

নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের অন্যতম বড় ভরসা ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোঝিনহা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

কাহারোলে ১৭৫ অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, শেষ ভরসা হাতপাখা

গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

১০

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

১১

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শনে পুলিশ সুপার

১২

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

১৩

রংপুরে স্বেচ্ছাসেবক দল নেতা কে মারধর ওসি’সহ পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার 

১৫

বার্লি পানি নাকি আখের রস—গরমে কোনটি বেশি উপকারী?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

১৭

সব রেকর্ড ভেঙে রোনালদোসহ ‘৭ বুড়ো’ খেলবেন বিশ্বকাপে

১৮

আদালতে সোহেল-স্বপ্না, যুক্তিতর্ক শুরু

১৯

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

২০