RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

ছবিঃ সংগৃহীত

তিনবারের রানার্স আপ নেদারল্যান্ডসের বিপক্ষে শক্তিমত্তার জানান দিল আলজেরিয়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ধরাশায়ী করেছে আফ্রো-আরব দেশটি।

বুধবার (৩ জুন) রাতে রটারডামে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন আনিস হজ মুসা। দুর্দান্ত কার্লিং শটে করা তার গোলটিই ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতেই বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল মনে করা হচ্ছে ডাচদের।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়া। গ্রুপ ‘জে’তে বাকি দুই দল অস্ট্রিয়া ও জর্ডান। নেদারল্যান্ডসের বিপক্ষে আলজেরিয়ার জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্যও সতর্কবার্তা। প্রতিপক্ষকে হালকাভাবে নিলে পা হড়কাতে পারে যে কোনো সময়।

ম্যাচের শুরুতে নেদারল্যান্ডস দারুণ উদ্যম নিয়ে খেলতে থাকে এবং দীর্ঘ সময় বলের দখল নিজেদের কাছে রাখে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলজেরিয়া রক্ষণে আরও সংগঠিত হয়ে ওঠে এবং ধীরে ধীরে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করে।

ম্যাচের ৮৬তম মিনিটে। ডান প্রান্তে বল পেয়ে হজ মুসা ভেতরে কাট করে বাঁ পায়ে নেওয়া এক অসাধারণ কার্লিং শটে বল জড়িয়ে দেন দূরের কোণে। তাতেই এগিয়ে যায় আলজেরিয়া।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

কাহারোলে ১৭৫ অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, শেষ ভরসা হাতপাখা

গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

১০

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

১১

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শনে পুলিশ সুপার

১২

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

১৩

রংপুরে স্বেচ্ছাসেবক দল নেতা কে মারধর ওসি’সহ পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার 

১৫

বার্লি পানি নাকি আখের রস—গরমে কোনটি বেশি উপকারী?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

১৭

সব রেকর্ড ভেঙে রোনালদোসহ ‘৭ বুড়ো’ খেলবেন বিশ্বকাপে

১৮

আদালতে সোহেল-স্বপ্না, যুক্তিতর্ক শুরু

১৯

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

২০