RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৬ মে ২০২৬, ২:২৯ অপরাহ্ন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে সুমন আলি (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এতে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মে) সকালে র‍্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক সৈয়দপুর উপজেলার বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার সফর উদ্দিনের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুমন আলি ভুক্তভোগী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমসহ বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৭ তারিখে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামিসহ কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পরে ভুক্তভোগীর বাবা বিষয়টি জানতে পেরে বাদী হয়ে থানার মামলা দায়ের করেন। পরে র‍্যাব ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। এসময়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

আজ ১৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৭ মে ২০২৬

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

আগামীকাল দেশে আসবে কারিনার মরদেহ

‘মিশন শেষ’ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির

লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

১০

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১১

নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু

১২

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী

১৩

গাইবান্ধায় ৫ শত ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ 

১৪

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

কুড়িগ্রামে স্কুল, ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

১৬

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি

১৭

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

১৮

হরমুজ এড়াতে পাইপলাইন নির্মাণ করছে আমিরাত

১৯

রংপুরে শিশুদের পাশাপাশি বড়দের মাঝেও ছড়াচ্ছে হাম, কিশোর ও বয়স্ক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খুলেছে রমেকে

২০