RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

রংপুরে শিশুদের পাশাপাশি বড়দের মাঝেও ছড়াচ্ছে হাম, কিশোর ও বয়স্ক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খুলেছে রমেকে

ছবিঃ সংগৃহীত

রংপুর অঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। তবে এবারের পরিস্থিতি ভিন্ন ও উদ্বেগজনক। সাধারণত হাম শিশুদের রোগ হিসেবে পরিচিত হলেও বর্তমানে রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলায় কিশোর ও মধ্যবয়স্কদের মধ্যেও এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। বড়রা আক্রান্ত হওয়ায় সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

রমেকে খোলা হল বিশেষ আইসোলেশন ওয়ার্ড:

আক্রান্তদের চাপ সামলাতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) শিশুদের পাশাপাশি কিশোর ও বয়স্কদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। বর্তমানে এই হাসপাতালে মোট ৪৬ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩৯ জন শিশু এবং ৭ জন কিশোর ও বয়স্ক। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন এক কিশোরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

সংক্রামক ব্যাধি বিভাগে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে জানা গেছে এই রোগের ভয়াবহতার কথা। আক্রান্তদের শরীরে প্রথমে তীব্র জ্বর, সর্দি ও কাশি দেখা দিচ্ছে। এর পরপরই সারা শরীরসহ মুখমণ্ডল ও মুখের ভেতরে মারাত্মক র‍্যাশ বের হচ্ছে।

গাইবান্ধার ৫০ বছর বয়সী ইয়ামিন মোল্লা ও নীলফামারীর আউয়াল (৩৮) জানান, শরীরের র‍্যাশ কিছুটা কমলেও মুখের ভেতরের ঘা বা র‍্যাশের কারণে তারা প্রচণ্ড ব্যথায় ভুগছেন। যন্ত্রণার কারণে তারা কোনো খাবারই খেতে পারছেন না। লালমনিরহাটের সেরাজুল ইসলাম (৪০) জানান, স্থানীয় পর্যায়ে সুস্থ না হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে এই বিশেষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। বড়দের মধ্যে এই রোগের প্রকোপ দেখা দেওয়া মোটেও স্বাভাবিক নয় এবং এটি যথেষ্ট উদ্বেগের কারণ। হাসপাতালের নার্স আসমা সুলতানা জানান, তারাগঞ্জের ফিরোজুলসহ আরও দুই রোগীর অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় হামে আক্রান্তদের জন্য একটি বিশেষ ‘মেডিক্যাল বোর্ড’ গঠন করা হয়েছে। তিনি আরও জানান, রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

হাম অত্যন্ত দ্রুত ছড়ায় বলে আক্রান্তদের পরিবারগুলোও এখন সংক্রমণের শঙ্কায় দিন কাটাচ্ছে। চিকিৎসকরা সাধারণ মানুষকে এই সময়ে অধিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সুত্রঃ ডিআরবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

আজ ১৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৭ মে ২০২৬

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

আগামীকাল দেশে আসবে কারিনার মরদেহ

‘মিশন শেষ’ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির

লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

১০

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু

১৩

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী

১৪

গাইবান্ধায় ৫ শত ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ 

১৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত গ্রেপ্তার

১৬

কুড়িগ্রামে স্কুল, ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

১৭

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি

১৮

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

১৯

হরমুজ এড়াতে পাইপলাইন নির্মাণ করছে আমিরাত

২০