RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

‘মিশন শেষ’ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির

ছবিঃ সংগৃহীত

এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ক্যাম্প ন্যুতে নিজের ভবিষ্যৎ নিয়ে হয়তো দোটানার মধ্যেই ছিলেন রবার্ট লেভান্ডভস্কি। বার্সেলোনায় থাকলে বেতন কমে যেতো, যা তার জন্য অস্বস্তিকর ব্যাপার হতো। অন্যদিকে ইউরোপ, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের একাধিক ক্লাবের আগ্রহ। পোলিশ স্ট্রাইকার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। এই মৌসুমের শেষ পর্যন্ত করা চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি।

লেভান্ডভস্কি ঘোষণা দিলেন, এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন তিনি। চলতি বছরের শুরুতে ইএসপিএন দাবি করেছিল, বার্সেলোনা এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল। কিন্তু বেতন কম দিয়ে!

৩৭ বছর বয়সী লেভান্ডভস্কি লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের সম্পর্ক চুকিয়ে ফেলার কথা জানালেন। আগামীকাল (রোববার) বার্সা ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসকে স্বাগত জানাবে। এই মৌসুমে ক্লাবের শেষ হোম ম্যাচে বার্সা সমর্থকদের সামনে থেকে বিদায় নেওয়ার সুযোগ লেভান্ডভস্কির।

চলতি মৌসুমে দলে যাওয়া-আসার মধ্যে ছিলেন লেভান্ডভস্কি। ফেরান তোরেসের সঙ্গে অদলবদল করে খেলেছেন তিনি। তবুও বার্সার আক্রমণভাগে ছিলেন ক্ষুরধার। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে ১৮ গোল করে বড় অবদান রাখেন তিনি।

স্পেনে চার মৌসুমে তিনটি লা লিগা জিতেছেন লেভান্ডভস্কি। এছাড়া তিনটি সুপার কাপ ও একটি কোপা দেল রে শিরোপা তো রয়েছেই।

২০২২ সালে সাড়ে চার কোটি ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দেন লেভান্ডভস্কি। পোল্যান্ডের আন্তর্জাতিক তারকা ১৯১ ম্যাচে করেছেন ১১৯ গোল। বিদয়ের ঘোষণা দিয়ে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে পরিপূর্ণ চার বছর শেষে এখন এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি এই অনুভূতি নিয়ে ক্লাব ছাড়ছি যে মিশন শেষ। চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়নশিপ। আমি প্রথম দিন থেকে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কোনোদিন ভুলব না। পৃথিবীতে কাতালুনিয়া আমার জায়গা।’

তিনি আরও লিখেছেন, ‘এই সুন্দর চারটি বছরে আমার যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। আমার ক্যারিয়ারের সবচেয়ে অসাধারণ অধ্যায় কাটানোর সযুযোগ দেওয়ায় প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাকে বিশেষ ধন্যবাদ। বার্সা তার যোগ্য স্থানে ফিরে এসেছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

আজ ১৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৭ মে ২০২৬

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

আগামীকাল দেশে আসবে কারিনার মরদেহ

‘মিশন শেষ’ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির

লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

১০

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১১

নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু

১২

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী

১৩

গাইবান্ধায় ৫ শত ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ 

১৪

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

কুড়িগ্রামে স্কুল, ঘর আর ফসলি জমি বাঁচাতে ধরলা পাড়ে মানুষের প্রতিবাদ

১৬

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি

১৭

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

১৮

হরমুজ এড়াতে পাইপলাইন নির্মাণ করছে আমিরাত

১৯

রংপুরে শিশুদের পাশাপাশি বড়দের মাঝেও ছড়াচ্ছে হাম, কিশোর ও বয়স্ক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খুলেছে রমেকে

২০