RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

শিক্ষক কোনো দলের নেতা নন: ডেপুটি স্পিকার

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন। কোনো নেতার কাছে ধর্না দেওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, নিজের পেশার প্রতি সম্মানবোধ গড়ে তুলতে হবে। শিক্ষকতা জাতির অন্যতম সম্মানজনক পেশা, তাই আপনাদের কাছে মানুষ আসবে, আপনাদের কোথাও যেতে হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, গত ১৫ বছরে অনেকের নৈতিকতা ও বিবেকের অবক্ষয় হয়েছে। নানা প্রভাবশালী ব্যক্তির মন রক্ষা করতে গিয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এখন সময় এসেছে আইনকে প্রাধান্য দেওয়ার। কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে নন। আমরা আইনকে সম্মান করবো এবং আইনি কাঠামোর মধ্যেই সব কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের শক্ত অবস্থান তৈরি করুন। বিদ্যালয়ে এমন পরিবেশ গড়ে তুলুন, যেখানে কোনো অপ্রাসঙ্গিক প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইনকে সহযোগিতা করবে, তাদের পাশে আমরা থাকব। আর যারা সচেতন হবে না, তাদের জন্য আইন রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইনসহ শিক্ষকবৃন্দ।

সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন ব্যারিস্টার কায়সার কামাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি!

সীমান্তে মানবিক উদ্যোগ: লালমনিরহাটে শিক্ষার্থীদের পাশে ১৫ বিজিবি

জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের আরিফ মুন

গেটাফেকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি

১০

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

১১

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

১২

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

১৩

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

১৪

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

১৬

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

১৭

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

১৮

বজ্রপাতে প্রাণ গেল চা শ্রমিকের

১৯

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

২০