RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

ছবিঃ সংগৃহীত

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভা-তে সংস্থাটির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইওএমের হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোইতা বলেন, আগের বছরগুলোর তুলনায় ২০২৫ সালে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির হার বেশি ছিল। বিশেষ করে শত শত রোহিঙ্গা ও আফগান অভিবাসনপ্রত্যাশী এ সময় নিহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিকভাবে অভিবাসনের চাপ কমেছে এমন ধারণা তৈরি হলেও বাস্তবে তা নয়। বরং সংঘাত, জলবায়ু পরিবর্তনের প্রভাব, শ্রমবাজারের চাহিদা এবং বিভিন্ন দেশের নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে রুট পরিবর্তনের প্রবণতা বাড়ছে।

মারিয়া মোইতা আরও বলেন, গত কয়েক বছরে ব্যবহৃত প্রচলিত রুটগুলোতে যাতায়াত কমে এসেছে। অনেক অভিবাসনপ্রত্যাশী এখন বিকল্প পথ বেছে নিচ্ছেন, যা তুলনামূলকভাবে দীর্ঘ এবং বেশি ঝুঁকিপূর্ণ।

তবে আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অনিরাপদ পথে যাত্রাকালে মৃত্যুর সংখ্যা আগের বছর ২০২৪ সালের তুলনায় কিছুটা কম। ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৯ হাজার ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছিলেন।

এর পরও মারিয়া মোইতা সতর্ক করে বলেন, এই পরিসংখ্যান দেখে মৃত্যুহার কমেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

তিনি জানান, ২০২৫ সালে প্রায় ১ হাজার ৫০০ মানুষ সমুদ্রে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো দেশের সরকার বা স্বীকৃত আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য না থাকায় তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

আসছে শাহরুখ খানের ‘জওয়ান ২’

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ, আহত ১৫

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহামের প্রিয় খেলা ক্রিকেট

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

১০

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১১

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১২

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

১৩

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

১৪

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১৫

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

১৬

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

১৭

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

১৮

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

১৯

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

২০