আন্তর্জাতিক ডেস্ক 

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন ও পরস্পরবিরোধী বক্তব্য আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে। হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধকেও তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে।
এ পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে ইরান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছেন। তবে ইরান আগেই বলেছে, অবরোধ বহাল থাকলে তারা আলোচনায় বসবে না।
বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শিগগিরই শেষ হতে পারে, ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
মন্তব্য করুন