RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট সদর উপজেলার তেলীপাড়া এলাকার সহজ-সরল যুবক সুমনকে অমানবিক ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় শহরের শেখ শফিউদ্দিন কমার্স কলেজ ও দক্ষিণ খোদ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে
এলাকাবাসী, বন্ধুমহল ও লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা ‘সুমন হত্যার বিচার চাই’ এবং ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী নুরজাহান বেগম। তিনি তার স্বামীর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে ফাঁসির দাবি জানান। সুমনের মা আনোয়ারা বেগম এবং ভাবি মুক্তা বেগম বলেন, “সুমন একজন নিরীহ মানুষ ছিলেন, তাকে যারা এভাবে কেড়ে নিয়েছে, আমরা তাদের কঠোর শাস্তি দেখে মরতে চাই।”

সমাবেশে সংহতি প্রকাশ করে

বক্তব্য রাখেন নিহতের  এলাকাবাসী আবুল কালাম, এরশাদুল হক আসাদ, বন্ধু মহলের পক্ষেকবি সাংবাদিক হেলাল হোসেন কবির,

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকমোঃ আল-আমিন, দক্ষিণ খোদ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুজ্জামান আমিনুর শেখ শফি উদ্দিন কমার্স কলেজ এর অধ্যক্ষ এন্তাজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন লায়ন্স স্পোটিং ক্লাবের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন।

 

​বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে বা পরিকল্পিতভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমাজ ও আইনের জন্য চরম অবমাননাকর, পুলিশ বাহিনীকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা বলেন, যদি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে

শান্ত-তানজিদের ব্যাটিং বীরত্বে সিরিজে সমতা আনল বাংলাদেশ

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ক্রিকেট খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে হাতাহাতি, একাধিক শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল,দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

১০

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

১১

যাত্রা করলো দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

১৩

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

১৪

সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে বিএনপির মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা ফেন্সি

১৫

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

১৬

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

১৭

সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার 

১৮

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

১৯

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

২০