RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিএনপির ৩৬ নারী সংসদ সদস্যের তালিকায় নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের সংসদে ২৮ জন নারী প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হচ্ছেন। আর বিএনপির তালিকায় এমন ৮ জনের নাম রয়েছে, তারা এর আগেরও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য ছিলেন।

এরা হলেন, সাবেক সংসদ সদস্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহান আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আর্লি।

এই তালিকায় এমন ২ জন নারী স্থান পেয়েছে, যাদের স্বামী কিংবা বাবা ও শ্বশুর সংসদ সদস্য এবং মন্ত্রী রয়েছে। এরা হলেন বিএনপি নির্বাহী সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। তারা বাবা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আর শ্বশুর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেক জন হলেন শিরিন সুলতানা। তার স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিএনপির ঘোষিত তালিকায় দেখা গেছে, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সরাসরি নির্বাচন অংশ নিয়ে পরাজিত এমন ৩ জনও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়েছেন। এরা হলেন, ঢাকা-১৪ আসনের সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন।

মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

বিএনপির মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছে ২ জন। মাহমুদা হাবিবা ও শাম্মী আক্তার।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি থেকে ৩ জন মনোনয়ন পেয়েছেন। এরা হলেন, ফেরদৌস আহমেদ, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান। এরা তিন জনেই ঢাকা মহানগর বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত।

বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে ১ জন মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। তিনি এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বাবা প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী।

বিএনপির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, দলের সক্রিয় রাজনীতি সঙ্গে জড়িত নয়, এমন কয়েকজন সংরক্ষিত কোটায় মনোনয়ন পেয়েছে। এদের মধ্যে একজন হলেন- জহরত আবিদ চৌধুরী। তিনি মোবাইল অপারেটর বাংলা লিংকের সিইও।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, অভিজ্ঞ রাজপথে নিপীড়িত ও নির্যাতিত যারা তারা মূল্যায়িত হয়েছেন। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে

শান্ত-তানজিদের ব্যাটিং বীরত্বে সিরিজে সমতা আনল বাংলাদেশ

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ক্রিকেট খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে হাতাহাতি, একাধিক শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল,দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

১০

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

১১

যাত্রা করলো দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

১৩

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

১৪

সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে বিএনপির মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা ফেন্সি

১৫

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

১৬

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

১৭

সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার 

১৮

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

১৯

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

২০