RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়া চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাগেশ^রী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে পারটেক্স এগ্রো লিমিটেডের উদ্যোগে হাইব্রিড মিষ্টি কুমড়া “সেরা প্লাস”-এর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়ে। এতে স্থানীয় কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, চলতি মৌসুমে এলাকায় মিষ্টি কুমড়ার আবাদ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জাতের মধ্যে “সেরা প্লাস” উচ্চ ফলনশীলতা ও বাজারে চাহিদার কারণে কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা সরেজমিনে খেত পরিদর্শনের মাধ্যমে এ জাতের উৎপাদন সক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করেন।

স্থানীয় কৃষক মো. শহিদুল ইসলাম জানান, তিনি চলতি মৌসুমে দুই বিঘা জমিতে সেরা প্লাসের মিষ্টি কুমড়ার চাষ করেছেন এবং প্রায় ১০ টন উৎপাদনের আশা করছেন। বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনায় তিনি কয়েক লাখ টাকার ফসল বিক্রির প্রত্যাশা করছেন। তিনি আরও জানান, ফলন সন্তোষজনক হওয়ায় আগামী মৌসুমে এ জাতের আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নাগেশ্বরী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কৃষকদের উন্নত ও উচ্চ ফলনশীল জাত চাষে উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। “সেরা প্লাস” মাঠ পর্যায়ে আশানুরূপ ফলন দিয়েছে, যা কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মাঠ দিবসে অংশ নেওয়া অন্যান্য কৃষকরাও এ জাতের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর আবাদ সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন। রংপুর থেকে আগত কৃষক মো. রবিউল ইসলামও এ জাত চাষে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারটেক্স এগ্রো লিমিটেডের কৃষিবিদ নাজমুল হক হাওলাদার, সহকারী ব্যবস্থাপক (সিড মার্কেটিং) আলী হাসান, এরিয়া সেলস ম্যানেজার (রংপুর)সহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের বিভিন্ন কৃষক, পরিবেশক ও টিএসওগণ উপস্থিত ছিলেন।

মাঠ দিবস শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং “সেরা প্লাস” জাতের মাঠ পর্যায়ের উৎপাদন পরিদর্শন করা হয়। বক্তারা বলেন, আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের ব্যবহার কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় অর্থ আত্মসাৎকারী ২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

মেয়ের বাবা হলো শাকিব খান, নিশ্চিত করলো বুবলী

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে বেগুনক্ষেতে গাঁজার চাষ, ৩টি গাছসহ আটক এক

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

১০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই

১১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

১২

পঞ্চগড় সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, চলছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

১৩

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

১৪

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

১৫

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৬

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

১৯

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

২০