স্পোর্টস ডেস্ক 

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৭ বছরের পথচলার ইতি টানলেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি।
২০২৬ ফিফা বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২০০৯ সালে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে ১৩০টিরও বেশি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ সেন্টার-ব্যাক।
তার ক্যারিয়ারে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা শিরোপা। ওতামেন্ডির বিদায়ের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
মন্তব্য করুন