RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

ছবিঃ আরসিটিভি

কৃষিকেই আত্মনির্ভরতার পথ হিসেবে বেছে নিয়েছিলেন এক তরুণ উদ্যোক্তা। চাকরির পেছনে না ছুটে ধারদেনা করে লিজ নেওয়া জমিতে গড়ে তুলেছিলেন বাণিজ্যিক পেঁপে বাগান। গাছে প্রচুর ফলও ধরেছিল। আর কিছুদিন পরই সেই ফল বিক্রি করে লাভের মুখ দেখার আশা ছিল। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমে মুহূর্তেই ভেঙে গেছে তার সেই স্বপ্ন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত আব্দুল ছামাদের ছেলে আবু আখের ৩৫ শতাংশ জমি লিজ নিয়ে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ৪০০টি পেঁপে গাছের একটি বাণিজ্যিক বাগান গড়ে তোলেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে প্রচুর ফল ধরে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকায় ৪০০টি গাছের মধ্যে প্রায় ৩০০টিই নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা আবু আখের বলেন, “অনেক স্বপ্ন নিয়ে এই বাগান করেছিলাম। গাছে ভালো ফল ধরেছিল। আর কয়েকদিন পরই বিক্রি শুরু করার কথা ছিল। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে প্রায় সব গাছ নষ্ট হয়ে গেছে। এখন দেড় লাখ টাকার বিনিয়োগ কীভাবে তুলব, সেটাই বুঝতে পারছি না।”

স্থানীয়রা জানান, এলাকায় অনেক তরুণ কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এমন ক্ষতি নতুন উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: কাইয়ুম চৌধুরী বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। ক্ষতি গ্রস্ত কৃষক আমার সাথে যোগাযোগ করেনি যোগাযোগ করলে অফিস থেকে পরামর্শ দেয়া হতো। তবে খোঁজ নিয়ে দেখবো।

একটি পেঁপে বাগান শুধু ফসলের ক্ষেত নয়, একজন তরুণের স্বপ্ন, শ্রম ও ভবিষ্যতের প্রতীক। কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গেছে। এখন সরকারি সহায়তা ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় দিন গুনছেন তরুণ উদ্যোক্তা আবু আখের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০