RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার।

সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এসময় এ আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বর্তমান চাহিদা পূরণ এবং বহর সক্ষমতা বাড়াতে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়।

এ সময় পল রিঘি বোয়িংয়ের ন্যারো-বডি এয়ারক্রাফট বিশেষ করে বি৭৩৭ সিরিজ লিজ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানের আগ্রহের কথা তুলে ধরেন।

মন্ত্রী আফরোজা খানম দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগোচ্ছে। বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।

বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সরবরাহে সম্ভাব্য পাঁচ বছরের বিলম্ব মোকাবেলায় অন্তর্বর্তী বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা

আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

‎শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

এক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি!

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

তাসকিনের বদলি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে হৃদয় 

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২

১০

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় একটি পা হারালেন  শিক্ষার্থী অনন্ত রায়

১১

আর্জেন্টিনার প্রশংসা করে ফের বিপাকে ফিফা সভাপতি, যা লেখা ছিল চিঠিতে

১২

গাইবান্ধা জেলার বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

১৫

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

১৬

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

১৭

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৯

বাসা ভাড়া নিয়ে করেছিলেন মাদক ব্যবসা, স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৩

২০