RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৮ অভিবাসী আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশিসহ ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে।

বুধবার সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ জন কর্মকর্তার যৌথ অভিযানে এদের আটক করা হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির পর এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০২ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যেসব অপরাধ সনাক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে—

  • মালয়েশিয়ায় অনুমোদিত সময়ের বেশি থাকা
  • অস্থায়ী কর্ম পরিদর্শন পাসের অপব্যবহার
  • অবৈধভাবে ব্যবসা পরিচালনা

আটকদের মধ্যে রয়েছেন—

  • মায়ানমার: ৩১ জন পুরুষ ও ১০ জন মহিলা
  • বাংলাদেশ: ৯ জন পুরুষ
  • ভারত: ৪ জন পুরুষ
  • ইন্দোনেশিয়া: ২ জন পুরুষ ও ১ জন মহিলা
  • ভিয়েতনাম: ১ জন পুরুষ

আটকদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০