RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

লেবাননের একাধিক গ্রামে ইসরায়েলের বিমান হামলা

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

খবরে বলা হয়, আল-দাউদিয়া এলাকায় একটি মেরামত কারখানায় হামলা হলে দুইজন সামান্য আহত হন। হামলার ফলে আল-দাউদিয়া, মসাইলেহ, আল-নাজ্জারিয়াহ, তেফাহতা ও আল-মামারিয়াহ এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রকৌশল যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে সংগঠনটি সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল।

এর আগে একই দিনে দক্ষিণ লেবাননের সিদ্দিকিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি অভিযান চলছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের ১০ হাজারের বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় প্রায় ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে উদ্বোধন হলো “ইভেন্ট ক্যাসেল বিডি”

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান

মাননীয় আদালত, আমি বরখাস্ত নই : ট্রাইব্যুনালে জিয়াউল

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

জ্বালানি তেলের সংকট, ক্ষোভে মোটরসাইকেল ভাঙলেন যুবক

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

জামিন নিতে গিয়ে আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

ফিলিং স্টেশনে সিগারেট থেকে মোটরসাইকেলে আগুন

আবার বাড়ল এলপি গ্যাসের দাম

১০

সিরিজ বাঁচাতে একাদশে থাকছেন মোস্তাফিজ

১১

রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

১২

গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ।

১৩

ফুলবাড়ীতে ৭৬ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা আটক

১৪

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ

১৫

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১৬

কুয়েতের পুলিশ ধরে পাঠিয়ে দেয় দেশে, শোকে বিমানবন্দরেই মৃত্যু প্রবাসীর

১৭

এবার আরেকটি প্রণালি বন্ধের হুঁশিয়ারি, চাপ বাড়ছে ট্রাম্পের

১৮

নেতানিয়াহুই ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমলা হ্যারিস

১৯

রাতের আঁধারে বিদ্যালয়ে ভয়াবহ আগুন, মুহূর্তেই সব ছাই

২০