RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ২:১৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৭৬ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা আটক

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র‌্যাব-১৩-এর অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। রোববার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তি হলেন মৃত ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়ন (৫০)। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।
র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর কোম্পানির একটি দল ভোর ৪টার দিকে অভিযান চালায়। এ সময় আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে আটক করা হয়।

রংপুর র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, আটক আসামি ও জব্দকৃত আলামত ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে উদ্বোধন হলো “ইভেন্ট ক্যাসেল বিডি”

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান

মাননীয় আদালত, আমি বরখাস্ত নই : ট্রাইব্যুনালে জিয়াউল

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

জ্বালানি তেলের সংকট, ক্ষোভে মোটরসাইকেল ভাঙলেন যুবক

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

জামিন নিতে গিয়ে আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

ফিলিং স্টেশনে সিগারেট থেকে মোটরসাইকেলে আগুন

আবার বাড়ল এলপি গ্যাসের দাম

১০

সিরিজ বাঁচাতে একাদশে থাকছেন মোস্তাফিজ

১১

রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

১২

গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ।

১৩

ফুলবাড়ীতে ৭৬ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা আটক

১৪

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ

১৫

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১৬

কুয়েতের পুলিশ ধরে পাঠিয়ে দেয় দেশে, শোকে বিমানবন্দরেই মৃত্যু প্রবাসীর

১৭

এবার আরেকটি প্রণালি বন্ধের হুঁশিয়ারি, চাপ বাড়ছে ট্রাম্পের

১৮

নেতানিয়াহুই ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমলা হ্যারিস

১৯

রাতের আঁধারে বিদ্যালয়ে ভয়াবহ আগুন, মুহূর্তেই সব ছাই

২০