RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন

রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

ছবিঃ আরসিটিভি

‎রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। আজ রবিবার সকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যৌথ ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ এপ্রিল রংপুর প্রাইম হাসপাতালের সামনে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মাণ শ্রমিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আলমগীর ও শাহ জামাল নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। আহত আলমগীর বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

‎বক্তারা অভিযোগ করেন, ঘটনার আট দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। শ্রমিক নেতাদের দাবি, অদৃশ্য শক্তির ইশারায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

‎সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে হামলাকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় রংপুর বিভাগ জুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু জাফর, সহ-প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, আল আমিন, সদস্য সচিব, রংপুর বিভাগীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন, হাফিজুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,খোকনুজ্জামান জুয়েল, কোষাধ্যক্ষ, মোঃ জহুরুল হক, সহ-সভাপতি, লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন।

‎এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে উদ্বোধন হলো “ইভেন্ট ক্যাসেল বিডি”

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান

মাননীয় আদালত, আমি বরখাস্ত নই : ট্রাইব্যুনালে জিয়াউল

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

জ্বালানি তেলের সংকট, ক্ষোভে মোটরসাইকেল ভাঙলেন যুবক

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

জামিন নিতে গিয়ে আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

ফিলিং স্টেশনে সিগারেট থেকে মোটরসাইকেলে আগুন

আবার বাড়ল এলপি গ্যাসের দাম

১০

সিরিজ বাঁচাতে একাদশে থাকছেন মোস্তাফিজ

১১

রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

১২

গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ।

১৩

ফুলবাড়ীতে ৭৬ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা আটক

১৪

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ

১৫

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১৬

কুয়েতের পুলিশ ধরে পাঠিয়ে দেয় দেশে, শোকে বিমানবন্দরেই মৃত্যু প্রবাসীর

১৭

এবার আরেকটি প্রণালি বন্ধের হুঁশিয়ারি, চাপ বাড়ছে ট্রাম্পের

১৮

নেতানিয়াহুই ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমলা হ্যারিস

১৯

রাতের আঁধারে বিদ্যালয়ে ভয়াবহ আগুন, মুহূর্তেই সব ছাই

২০