RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধে ৩ বছরের শিশুকে হত্যা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নূর আবদুল্লাহ। সে একই গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের বাড়ির পাশের জায়গায় ঘর নির্মাণ নিয়েই মূলত এ বিরোধ। এ ঘটনায় শিশুটির পরিবার আদালতে মামলাও করেছিলেন। পরে এ জায়গায় ঘর নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা দেন আদালত। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

নিহত শিশুর দাদা মোস্তফা ভূঁইয়া বলেন, দ্বীন ইসলামরা প্রথমে আমার স্ত্রীকে মারধর করেছে, এরপর সে যখন ছুটে চলে যায়, তখন আমার নাতি দাদির কাছে আসতেছিল। তারপর দ্বীন ইসলাম আছাড় দিয়ে আমার নাতিকে মেরে ফেলছে।’

নিহতের দাদি জ্যোৎস্না আরা বেগম অভিযোগ করে বলেন, দ্বীন ইসলামের সঙ্গে তাদের প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলে আসছে। বুধবার জায়গা নিয়ে ঝগড়ার সময় দ্বীন ইসলাম এক পর্যায়ের আবদুল্লাহকে সামনে পেয়ে আছাড় দেয়। আছাড় দেওয়ার পর আবদুল্লাহকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে প্রতিপক্ষের দাবি, শিশু আব্দুল্লাহর দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দিলে শিশুটি মারা যান।

থানা পুলিশের হাতে আটক হওয়া প্রতিপক্ষ মাহফুজের স্ত্রী আয়েশা আক্তার বলেন, দুই পরিবার ঝগড়া লাগার পর শিশু আব্দুল্লাহর দাদি চিৎকার করে বলছে, নাতিকে মেরে ফেলছে। পরে পুলিশ এসে আমার স্বামী মাহফুজ, শাশুড়ি রহিমা বেগম ও প্রতিবেশী বাদশাকে নিয়ে গেছেন। আমরা কেউ ঘটনার সময় ছিলামও না।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, জমির বিরোধে শিশু আবদুল্লাহ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১০

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১১

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১২

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১৪

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১৫

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৬

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৭

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৮

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

২০