RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ২:০৯ অপরাহ্ন

পোস্টাল ব্যালটে ভোট দেবেন খাগড়াছড়ি কারাগারের ১৬ বন্দি

ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ জন কারাবন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এর আগে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে মোট ১৭ জন বন্দি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। তবে তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে জেলখানায় থেকে ১৬ জন ভোট প্রদান করবেন। নিবন্ধনকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ কয়েকজন আওয়ামী লীগের নেতা রয়েছেন। নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়ি কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে বের হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, করাগারে থাকা অবস্থায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করে কেউ জামিনে মুক্তি পেলেও তিনি পোস্টাল ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে কারাগার থেকেই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

লালমনিরহাটে আবারও তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কা

‎দিনাজপুরে ১০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭২

‎ লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মাঠে জমি চাষ করার সময় মাঠে বজ্রপাতে কৃষক নিহত

নদী পারাপারে হাজারো মানুষের ভোগান্তি, নিজ খরচে ভাসমান সেতু বানালেন বিএনপি নেতা মীর জাহিদ

জাম্বু শসা চাষে তরুণের সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের

১০

৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা ১০ জেলায়

১১

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানের

১২

স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানা যাবে আজ

১৩

এক টুকরো জমিতে আমের বাগান, আনছার আলীর লক্ষ্য বিশ্ববাজার

১৪

আগামীকাল নীলফামারী সফরে আসছেন এনসিপির চার কেন্দ্রীয় নেতা 

১৫

পার্বতীপুরের মেধাবী শিক্ষার্থীর ঢাকায় আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৬

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

১৭

ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

১৮

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

২০