RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

মোবাইল কিনে দিতে অক্ষম স্বামী, ঝগড়ার পর স্ত্রীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ভারতের গুজরাটের আরাভল্লি জেলার মোদাসা শহরে ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, স্বামীর সঙ্গে মোবাইল ফোন কেনা নিয়ে বিরোধের পর ওই তরুণী নিজের জীবন শেষ করেন। খবর এনডিটিভির।

নিহত নারীর নাম উর্মিলা খানান রিজান। তিনি নেপালের নাগরিক ছিলেন। স্বামী ও এক সন্তানকে নিয়ে তিনি মোদাসা শহরের ভাভানপুর এলাকায় বসবাস করতেন। পরিবারটি স্থানীয়ভাবে একটি ছোট চায়নিজ খাবারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করত।

পুলিশের তথ্যমতে, উর্মিলা কিছুদিন ধরে স্বামীর কাছে নতুন একটি মোবাইল ফোন কেনার অনুরোধ জানাচ্ছিলেন। তবে আর্থিক সংকটের কারণে স্বামী তা কিনে দিতে অক্ষম ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়। ঘটনার দিনও এ বিষয়কে কেন্দ্র করে দম্পতির মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। মোদাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ একটি অপমৃত্যুর মামলা রুজু করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনো অপরাধমূলক যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বিস্তারিত তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১০

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১১

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১২

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১৪

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১৫

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৬

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৭

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৮

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

২০