সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়। পরে বুধবার (১৪ জানুয়ারি) ভোরে তাদের আটক করে বিজিবি।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিবনগর বাজার থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা। তাদেরকে থাকায় হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
মন্তব্য করুন