RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

রংপুরে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

ছবিঃ সংগৃহীত

কান্নার শব্দ। কান্নার শব্দ শুনে ছুটে যান গ্রামবাসী। গিয়ে দেখেন ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। কে বা কারা ফেলে রেখে গেছে তাকে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের ধানের ক্ষেত থেকে উদ্ধার করা হয় শিশুটাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম নামের এক কৃষক সকালে ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। কান্নার শব্দ শুনে ছুটে যান তিনি। দৌড়ে গিয়ে দেখেন ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। আনমনে কান্না করছে। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধান ক্ষেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দিয়ে বুকে আগলে রাখেন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। মানবিকতার এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশ সদস্যের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০