র্যাব-১৩ এর অভিযানে ৩১.৪ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) পৃথক দুইটি অভিযানে ৩১.৪ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
প্রথম অভিযানে, ১৫ নভেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন সিঙ্গিমারি ইউনিয়নের বিহারী বাজার সংলগ্ন উত্তর সিঙ্গীমারী গ্রামে অভিযান পরিচালনা করে। ধৃত মোঃ আব্দুর রহমান ওরফে ভোলা (৪০) এর শয়নকক্ষ তল্লাশীর সময় খাটের নিচ থেকে ১৫.৬ কেজি গাঁজা এবং ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরবর্তী অভিযানে, ১৬ নভেম্বর সকাল ৭:১৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের আভিযানিক দল লালমনিরহাট জেলার সদর থানাধীন রাজপুর ইউনিয়নের সরঞ্জামী খলাইঘাট গ্রামে অভিযান চালায়। ধৃত মোঃ নবিয়ার রহমান (৬৬) এর শয়নকক্ষ তল্লাশীর সময় খাটের নিচ থেকে ১৫.৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলভাবে গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা পরিচালনা করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন