RCTV Logo রাজশাহী ব্যুরো
৬ জুলাই ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি- রাজশাহীতে নাহিদ ইসলাম

ছবিঃ আরসিটিভি

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। দলের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ও সাহস নিয়ে আমরা-আপনারা রাজপথে নেমেছিলাম; এখন জনগণকে, দেশকে, সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবিরা ঘুমায় নাই, বিপ্লবীরা ঘুমাবে না।’

তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। আমরা ৬৪ জেলায় যাচ্ছি।’

সরকার পতনের আন্দোলনে গোদাগাড়ীতে গড়ে ওঠা আন্দোলনের প্রশংসা করে এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই গণঅভুত্থানে আপনারা গোদাগাড়ীতে ৫ আগস্ট অসীম সাহসিকতার সঙ্গে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। এখানে গুলিবিদ্ধ হয়েছিল। এই লড়াইয়ের কারণে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গোদাগাড়ীবাসীর এই সাহসী ভূমিকা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি, যখন শুনেছি দেশের জন্য একটা উপজেলায় এ রকম সাহসিকতার সাথে আপনারা লড়াই করেছেন।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০