RCTV Logo ঠাকুরগাঁও ও দিনাজপুর প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, ২:০৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার দিনাজপুরে, দুজন আটক

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন সিঙ্গিয়া (হাজিপাড়া) এলাকার আজাদ হোসেনের ছেলে, বোদা পাথরাজ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র আমির হোসেন (২৪)-কে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ।

অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে ভয় দেখালেও শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় অপহৃত ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ এর ৩য় তলার ৩১৪ নম্বর রুম থেকে ভিকটিম আমির হোসেনকে উদ্ধার ও অপহরণকারী দু’জনকে আটক করে পুলিশ।

আটককৃত অপহরণকারীরা হলেন বিরলের সাপাহারের জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন, বিরল দোগাছির মাজেদুরের ছেলে রেহান ইসলাম (২০)।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গত ৩ জুলাই আমির হোসেন ঠাকুরগাঁও শহরে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেদিনই ভূল্লী থানার খলিশাকুড়ি আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে সোহেল রানার মিষ্টি কুমড়ার গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরদিন (৪ জুলাই) সকাল সারে নয় টায় ভিকটিমের মোবাইল থেকে তার মায়ের নম্বরে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, “আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। ৫০ হাজার টাকা পাঠান, না হলে তার লাশ পাবেন।”

ঘটনা জানার পরপরই আমিরের পরিবার ভূল্লী থানা পুলিশকে অবহিত করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অনুসন্ধান চালায় এবং দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বাহাদুর বাজারের উক্ত হোটেল থেকে অপারেশন চালিয়ে অপহরণকারীদের আটক করে।

ওসি সাইফুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০