পরীক্ষামূলক
LIVE TV

স্মার্টফোনের অজানা কিছু ফিচার সম্পর্কে জানুন

স্মার্টফোনে এমন অনেক ফিচার রয়েছে যা আমাদের অজানা। এই ফিচারগুলো আমাদের দৈনন্দিন কাজে কার্যকরী হতে পারে। চলুন কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

ফোন হারালে সেটির অবস্থান জানতে পারবেন খুব সহজেই।

  • ফোন সেটিংসে যানসিকিউরিটি অপশন → ডিভাইস অ্যাডমিনিস্ট্রারস → বাঁ দিকের বক্সে ক্লিক করুন।
    এটি ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করতে পারবেন।

আপনার ফোন অন্য কারও হাতে দিলে প্রয়োজনীয় তথ্য গোপন রাখুন গেস্ট মোডে।

  • ফোনের ব্যবহারকারী আইকনে ক্লিক করুন → গেস্ট অপশন নির্বাচন করুন। এখানে আপনি শুধু প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারবেন।

চোখের সমস্যা থাকলে ছোট আইকন বা লেখা দেখার সময় সমস্যা হয়।

  • সেটিংসে যান → অ্যাকসেসিবিলিটিম্যাগনিফিকেশন অপশন নির্বাচন করুন। এখান থেকে যেকোনো আইকন বা টেক্সট জুম করে দেখতে পারবেন।

গাড়ি চালানোর সময় বা অন্য কোনো কাজে হাত ব্যবহার না করেও ফোন পরিচালনা করুন।

  • ইভা ফেসিয়াল মাউস অ্যাপ ইনস্টল করুন। এই অ্যাপ ব্যবহার করে শুধু মাথার নাড়নির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোন কন্ট্রোল করতে পারবেন।

ব্যাটারি বেশি দিন ধরে রাখতে ফোনের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড কালো করুন।

  • ফোনের হোমস্ক্রিন বা অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালো করে ফেলুন এবং রঙিন স্ক্রিনসেভার ব্যবহার করবেন না। এতে ফোনের ব্যাটারি অনেক বেশি দিন টেকসই হবে।

এই ফিচারগুলো ব্যবহার করে আপনার স্মার্টফোনের কার্যকারিতা আরও উন্নত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন