RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

একাধিক বিস্ফোরণে কাঁপল সুদানের পোর্ট সুদান, ড্রোন হামলায় ভয়াবহ আগুন

সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো ড্রোন হামলায় শহরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ধরে যায়। মঙ্গলবার (৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রোন হামলার লক্ষ্য ছিল শহরের বিমান ঘাঁটি, বন্দর এলাকা ও জ্বালানি গুদাম। বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে, যা শহরের শান্ত পরিবেশে নতুন করে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, এই হামলার প্রতিক্রিয়ায় তারা আরএসএফ-নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে পাল্টা হামলা চালিয়ে একটি বিমান ও অস্ত্র ডিপো ধ্বংস করেছে। যদিও আরএসএফ হামলার দায় স্বীকার করেনি।

চলমান গৃহযুদ্ধের অংশ হিসেবে লোহিত সাগর উপকূলীয় পোর্ট সুদান শহরে এই হামলাগুলো সংঘাতের নতুন ধাপের ইঙ্গিত দিচ্ছে। এই শহরটিতেই বর্তমানে দেশের কার্যকর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত জাতিসংঘের তথ্যমতে ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১.৫ কোটি বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকদের মতে মৃতের প্রকৃত সংখ্যা হতে পারে এক লাখ ৩০ হাজারেরও বেশি।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক সমাধান ছাড়া এই সংঘাত আরও দীর্ঘায়িত এবং ভয়াবহ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০