RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, আহত ৩৩

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার কুয়ালালামপুরের সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানান। স্থানীয় গণমাধ্যম বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর চেষ্টা চলছে এবং আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে উদ্ধার তৎপরতা চলছে। বার্নামার বরাত দিয়ে এএফপি এ খবর প্রকাশ করেছে।

এদিকে, ‘পেট্রোনাস’ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলের পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, আগুনের ফলে আশপাশের কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দিগন্তজুড়ে বিশাল আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।

ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানানো হয়েছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে, যাতে আগুন আরও বিস্তার না পায়।

এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০