RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

চলতি বছরে বাংলাদেশ সফর করবে ভারত

ছবিঃ সংগৃহীত

আগামী আগস্টে তিন ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করতে পারে ভারতীয় ক্রিকেট দল। ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের। তবে এখন পর্যন্ত সিরিজের সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, এফটিপির অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত ২৭টি ওয়ানডে খেলবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং বাকি ১৮ ওয়ানডে হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি হিসেবে ৮ দলের সঙ্গে ৩ ম্যাচের ৯টি ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করছে ভারত।

পরিকল্পনা অনুযায়ী, আগস্ট ২০২৫-এ বাংলাদেশে সফর করবে রোহিত শর্মা ও বিরাট কোহলির দল। এছাড়াও ২০২৫ সালে ভারতের আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে এবং নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে তারা।

২০২৭ বিশ্বকাপের আগে ভারত যেসব ওয়ানডে খেলতে পারে:

  • আগস্ট, ২০২৫: প্রতিপক্ষ: বাংলাদেশ (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • অক্টোবর, ২০২৫: প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • নভেম্বর, ২০২৫: প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা (৩ ওয়ানডে, হোম)
  • জানুয়ারি, ২০২৬: প্রতিপক্ষ: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, হোম)
  • জুন, ২০২৬: প্রতিপক্ষ: আফগানিস্তান (৩ ওয়ানডে, হোম)
  • জুলাই, ২০২৬: প্রতিপক্ষ: ইংল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • সেপ্টেম্বর, ২০২৬: প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, হোম)
  • নভেম্বর, ২০২৬: প্রতিপক্ষ: নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
  • ডিসেম্বর, ২০২৬: প্রতিপক্ষ: শ্রীলঙ্কা (৩ ওয়ানডে, হোম)
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০