RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

আমিরাতের কাছে আবারও হারল বাংলাদেশ, তবুও খুশি কোচ

ছবিঃ সংগৃহীত

প্রথম ম্যাচে হারলেও মেয়েদের লড়াই করার মানসিকতার প্রশংসা করেছিলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। জানিয়েছেন, সেই ম্যাচে করা ভুল শুধরে নিয়ে পরের ম্যাচেই দারুণ কিছু করে দেখাবে তার দল। তবে শেষ পর্যন্ত সেই কথা রাখতে পারেননি তিনি। সিরিজ বাঁচানোর শেষ ম্যাচেও বাংলাদেশ দেখেছে প্রথম ম্যাচের সেই ফল। ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। অবশ্য এরপরও খুশি ব্রিটিশ কোচ।

দুবাইয়ে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে প্রথমার্ধেই ম্যাচ থেকে একরকম ছিটকে যায় বাংলাদেশ। হজম করে বসে ২ গোল। আগের ম্যাচেও ২ গোল হজম করেছিল মেয়েরা। তবে সেই ম্যাচে পেনাল্টি থেকে এক গোল শোধ দিয়েছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার। এ ম্যাচে অবশ্য সেই সুযোগ মেলেনি প্রথমার্ধে।

প্রথমার্ধে গোল করার সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছেন আফঈদা। তবে ততক্ষণে বাংলাদেশের ভাগ্যে হার লেখা হয়ে গেছে। বাংলাদেশ ৩ গোল হজম করে ফেলেছে। ফলে আফঈদার গোলটি কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

অবশ্য দলের এই ফলেও খুশি কোচ বাটলার। কেননা, অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়া ১৬ নারী ফুটবলার আরব আমিরাত সফরে যাননি। যে কারণে বাংলাদেশকে খেলতে হয়েছে নতুন এক দল নিয়ে। যে কারণে খুশি বাটলার। বলেন, ‘আমার মেয়েদের খেলায় সন্তুষ্ট। আমি শুধু জয়, জয় চাই এমন মানসিকতার মানুষ নই, আমি উন্নয়ন মানসিকতার একজন। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য এই এক সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ ছিল।’

দ্বিতীয় ও শেষ ম্যাচ হওয়ায় অনেক ফুটবলারকে পরখ করেছেন বাটলার। যা নিয়ে তিনি বলেন, ‘আমি আজকে অনেককে নামিয়েছি। তারা ভালোই করেছে। প্রতিপক্ষ দলে দীর্ঘদেহী ১০ জন রয়েছে, সুযোগ-সুবিধায় তারা অনেক উন্নত। এসব বিষয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। আমরা পারব মানসিকতায়, চরিত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে। সেটা এই মেয়েরা দেখিয়েছে, এজন্য আমি খুব গর্বিত। এরাই বাংলাদেশ ও এশিয়ার ফুটবলে ভবিষ্যৎ।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০