RCTV Logo নাটোর প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে বৃষ্টির মধ্যে হোমিও চিকিৎসক আনোয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, বুধবার সন্ধ্যার পর নাটোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত চাঁদপুর বাজারের পাশে আনোয়ারুল ইসলামের হোমিও চেম্বারে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রক্তাক্ত অবস্থায় আনোয়ারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক মঈনুল হক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এবং কী কারণে হোমিও চিকিৎসক আনোয়ারুল ইসলামকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

সংসদ ভবনে বৃষ্টির পানি ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

আজ ৩ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ৩ সেপ্টেম্বর ২০২৬

১১

মেসির অবসরের ধাক্কায় পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

১২

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত তিন

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

১৪

আসছে ‘বিগ বস-২০’, নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সালমান?

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

১৬

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

১৭

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

১৮

নাটোরে লালপুরে পদ্মার ভাঙনে বিলীন ৩০ বসতঘর, ঝুঁকিতে শতাধিক পরিবার

১৯

রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

২০