RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে, পিস্তল ও গুলি উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দিঘলটারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকার ডিগ্রির চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযান পরিচালনাকালে ওই এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‎বিজিবি জানায়, অস্ত্র চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক হাজার টাকার শখ, আজ লাখ টাকার ব্যবসা—সফল রাখি

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬

ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে, পিস্তল ও গুলি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নরসিংদীতে বাড়ছে সবজির দাম, বিপাকে সাধারণ ক্রেতা

বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ!

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

১০

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

১১

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

১২

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৪

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

১৫

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ৩১ আগস্ট ২০২৬

১৭

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

১৮

আইফোন কেনার জন্য সন্তান কে বিক্রি করল বাবা

১৯

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

২০