RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে শোয়ার ঘর থেকে গোলাম রব্বানী লাবু (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সদর ইউনিয়নের কিশোরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে লাবুর সঙ্গে পরিবারের সদস্যের মনোমালিন্য হয়েছিল। আজকে সকালের দিকে তার শোয়ার ঘর থেকে দুর্গন্ধ ছড়ায়। পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে কোন সাড়া পায়নি। পরে ঘরের দরজা ভেঙে ঘরের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলছিল ও পা মাটিতে লেগে থাকা অবস্থায় দেখতে পায়। সেটি দেখে পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত 

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন, ১০ জন বেকসুর খালাস

ললালমনিরহাটে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু; ৪ সহপাঠী আটক

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইমদাদুল হক মিলনের ‘বই বিতরণ’

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

শিক্ষক-ছাত্রাবাসসহ নানা সংকটে নীলফামারী সরকারি কলেজ

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

১০

বলিউডে মুখোমুখি হচ্ছেন সালমান-প্রভাস!

১১

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

১২

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

১৩

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

১৪

বিশ্ব মশা দিবস আজ

১৫

আজ শুরু নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

১৬

মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

১৭

গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

১৮

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

১৯

আজ ২০ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০