গাইবান্ধা প্রতিনিধি 

বরেণ্য কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক ইমদাদুল হক মিলনের পক্ষ থেকে গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীর মাঝে ‘উপহারের বই’ বিতরণ করা হয়েছে। আজ ২০ আগস্ট প্রতিষ্ঠানটির ‘সততা মিলনায়তনে’ এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম. আবদুস সালাম, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং দৈনিক কালের কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল বই পড়ার মাধ্যমে মানবিক গুণাবলিসম্পন্ন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় লেখকের উপহারের বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে, “ইমদাদুল হক মিলন স্যারের বই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। বইগুলো মনোযোগ দিয়ে পড়ে আমরা অনেক কিছু শিখতে পারব।
মন্তব্য করুন