RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আজ শুরু নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

ছবিঃ সংগৃহীত

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আজ। প্রথমবারের মতো এ শুমারি পরিচালনা করছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

নৌপরিবহন মন্ত্রণালয় বুধবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এ শুমারি পরিচালিত হবে।

শুমারিতে দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।

এ ডাটাবেজ নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য, হালনাগাদ ও পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর ফলে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরো কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার এবং নৌপথ ব্যবস্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া সহজ হবে। একই সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নেও এসব তথ্য কাজে আসবে।

Your browser does not support the video tag.

শুমারি সফল করতে নৌযান মালিক, চালক, শ্রমিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা চেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। বিবিএসের নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত 

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন, ১০ জন বেকসুর খালাস

ললালমনিরহাটে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু; ৪ সহপাঠী আটক

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইমদাদুল হক মিলনের ‘বই বিতরণ’

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

শিক্ষক-ছাত্রাবাসসহ নানা সংকটে নীলফামারী সরকারি কলেজ

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

১০

বলিউডে মুখোমুখি হচ্ছেন সালমান-প্রভাস!

১১

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

১২

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

১৩

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

১৪

বিশ্ব মশা দিবস আজ

১৫

আজ শুরু নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

১৬

মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

১৭

গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

১৮

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

১৯

আজ ২০ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০