RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জা‌নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও বলেন, পরিবার চাইলে নিহত‌দের মর‌দেহ দে‌শ আনার খরচ সরকার বহন করবে

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে ক‌য়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগ‌রি‌কের মরদেহ শনাক্ত করা গে‌ছে। এদের ম‌ধ্যে ৪ জন একই প‌রিবা‌রের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলা‌দে‌শির মৃত্যুর তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নায়, এ যাবৎ এ অগ্নিকাণ্ডে মোট নয় জন মারা গিগেছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। এরা হলো, সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন। এছাড়া দেবাশীষের শ্বশুর আকরাম আলীও ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজার বেগুনবাড়িতে।

এদিকে দুর্ঘটনার পর উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ১৮

কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

১০

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

১১

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১২

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১৩

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১৪

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৫

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৬

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৭

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৮

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৯

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

২০