RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটের আদিতমারীতে ৪১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে দিঘলটারী বিওপির আওতাধীন মাশানকুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎আটকরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার কাকেয়া টিপা গ্রামের মো. লতিফুল ইসলাম (২৬) এবং ভাটীবাড়ি গ্রামের মো. মিন্টু (২৪)।

‎১৫ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাশানকুড়া এলাকায় অভিযান চালায় দিঘলটারী বিওপির একটি টহলদল। এ সময় মোটরসাইকেলযোগে আসা ওই দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের প্যান্টের পকেট থেকে ৪১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ট্যাপেন্টাডলের সিজার মূল্য ৪ হাজার ১০০ টাকা এবং মোটরসাইকেলটির সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৮৪ হাজার ১০০ টাকা।

‎আটকদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

‎১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। মাদক ও চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ১৮

কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

১০

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

১১

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১২

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১৩

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১৪

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৫

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৬

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৭

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৮

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৯

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

২০