RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

‎কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হলো এন্ডোস্কপি সেবা, কমবে রোগীদের ভোগান্তি

ছবিঃ আরসিটিভি

‎দীর্ঘদিনের প্রত্যাশার পর কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হয়েছে এন্ডোস্কপি সেবা।

‎বুধবার (১২ আগস্ট) থেকে হাসপাতালটিতে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হওয়ায় জেলার সাধারণ রোগীদের চিকিৎসাসেবায় নতুন একটি সুযোগ যুক্ত হলো।

‎এন্ডোস্কপি পরীক্ষার প্রয়োজন হলে এতদিন অনেক রোগীকেই কুড়িগ্রামের বাইরে বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হতো। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও যাতায়াতের ভোগান্তি পোহাতে হতো রোগী ও স্বজনদের। সদর হাসপাতালে এ সেবা চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎‎হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, শুধু এন্ডোস্কপি সেবা চালুর মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল ও চিকিৎসা-সুবিধা বাড়িয়ে ভবিষ্যতে আরও আধুনিক সেবা যুক্ত করা হবে।

‎কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, কুড়িগ্রামের মতো সীমান্তবর্তী ও তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জেলার মানুষের জন্য সরকারি হাসপাতালে বিশেষায়িত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে রোগীদের অর্থ ও সময় সাশ্রয় হবে, অন্যদিকে জেলা পর্যায়েই চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে।সেই সাথে হাসপাতালে চিকিৎসক সংকট দূর করতে স্বাস্থ্য বিভাগের প্রতি আহবান জানান তিনি।

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নুর নেওয়াজ আহমেদ জানান,বিশেষ করে পাকস্থলী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিলতা শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্ডোস্কপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু হওয়ায় দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার সুযোগ আরও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হলো এন্ডোস্কপি সেবা, কমবে রোগীদের ভোগান্তি

নাটোরে নলডাঙ্গায় ৫০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপারকে দলে ভিড়িয়ে ম্যান সিটির চমক

‎বিরলে এসএসসিতে সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম রুপন্তি

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

১০

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

১১

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

১২

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

১৩

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১৪

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১৫

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১৬

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

২০