RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

‎বিরলে এসএসসিতে সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম রুপন্তি

ছবিঃ সংগৃহীত

‎২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে দিনাজপুরের বিরল উপজেলায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বিরল গ্রীন স্কুলের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রুপন্তি রানী রায়। সে গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জনের পাশাপাশি ১ হাজার ৫৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

‎রুপন্তি মৃত পরিতোষ চন্দ্র সরকার ও রুপালী রানী সরকারের কন্যা। ফলাফল প্রকাশের পর তার অসামান্য সাফল্যের খবরে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।
‎রুপন্তি জানায়, তার এই সাফল্যের পেছনে বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনা এবং নিয়মিত পড়াশোনার কারণেই সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে দেশের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সে।

‎রুপন্তির পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল গভীর মনোযোগ। নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। মেয়ের এমন সাফল্যে তারা মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ দেন।

‎এদিকে রুপন্তির সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে বিরল গ্রীন স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‎বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, রুপন্তি শুধু পড়াশোনায় মেধাবী নয়, চারিত্রিক ও নৈতিক দিক থেকেও অত্যন্ত গুণী একজন শিক্ষার্থী। তার এই সাফল্য বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও সে ভালো ফলাফল অর্জন করে বিরল উপজেলার নাম উজ্জ্বল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎রুপন্তির উপজেলায় প্রথম হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানান। তার এই সাফল্য বিরল উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করবে বলে মনে করছেন স্থানীয়রা।
‎পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে রুপন্তির এই অর্জন বিরল উপজেলার শিক্ষাঙ্গনে নতুন এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে নলডাঙ্গায় ৫০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপারকে দলে ভিড়িয়ে ম্যান সিটির চমক

‎বিরলে এসএসসিতে সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম রুপন্তি

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

১০

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

১১

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

১২

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১৩

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১৪

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১৫

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৬

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৭

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৯

বিশ্ব হাতি দিবস আজ

২০