RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ২:০৩ অপরাহ্ন

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির উপর অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়েছে দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের টলিম্যান আব্দুর রউফ জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই পুরুষ একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই কিশোরীকে ঢামেকের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। টলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে, তারা কিশোরীকে ট্রলিতে তোলেন এবং জরুরি বিভাগের টিকিট কাটার কথা বলে কৌশলে দ্রুত সেখান থেকে সটকে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরীকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর গলায় ফাঁস লাগার স্পষ্ট দাগ এবং দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভিকটিমের শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, বা অন্য কী কারণে মারা যেতে পারে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তি সহায়তায় ওই কিশোরীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপারকে দলে ভিড়িয়ে ম্যান সিটির চমক

‎বিরলে এসএসসিতে সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম রুপন্তি

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

১০

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

১১

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১২

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১৩

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১৪

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৫

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৮

বিশ্ব হাতি দিবস আজ

১৯

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নের অপেক্ষা

২০