লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারীতে ৩ বোতল অবৈধ স্কাফ সিরাপসহ মাইদুল ইসলাম মিঠুন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বকশীটারি গ্রামে বকশীটারি থেকে ভাতিটারি যাওয়ার কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে মাইদুল ইসলাম মিঠুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে সিরাপগুলো পরিবহন করছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
আটক মাইদুল ইসলাম মিঠুন আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন