RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ২:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ‘ফিল্মি কায়দায়’ পুলিশের হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পলাতক

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে ‘ফিল্মি কায়দায়’ এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, গত ৬ আগস্ট বিকেলে ঢাকার টঙ্গী এলাকা থেকে একটি ওয়ারেন্ট মামলায় সাঈদারকে আটক করে র‍্যাব-১। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশের হেফাজতে ঢাকার থেকে আটোয়ারীর পথে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামানো হলে হঠাৎ দৌড়ে পালিয়ে যান সাঈদার। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামালে আসামি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

আজ আন্তর্জাতিক বিড়াল দিবস

১০

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১১

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

১২

সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা উপহার পেলেন ৩ জুলাই যোদ্ধা

১৩

পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের ৪টি খেয়াঘাটে ইজারা ছাড়াই অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ

১৪

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ৩ ভাবে

১৫

‎পানির নিচে সংরক্ষিত ‘মজা সুপারির’ দাম অর্ধেক, লোকসানের শঙ্কায় লালমনিরহাটের কৃষক

১৬

আদিতমারীতে ৩ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

১৭

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

১৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ মধ্যে ৪ জনের বাড়ি গাইবান্ধায় শোকের ছায়া 

১৯

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

২০