RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

গাইবান্ধায় গাঁজাসহ তিনজন আটক

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ‎‎বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

‎‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে হরিপুর এলাকার সাজু মিয়াকে গাঁজাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎এছাড়া দক্ষিণ বুড়াইল এলাকার আমজাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একাডেমি এলাকার সম্রাটকে একই অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

‎‎‎ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন,’ মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির পাশের পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

গাইবান্ধায় গাঁজাসহ তিনজন আটক

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে মারা গেছেন

গাইবান্ধায় ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা, তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

১০

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

১১

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১২

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৩

বিরলে উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৪

‎লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

১৫

বিরল সীমান্তে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

১৬

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

১৭

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন

১৮

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

১৯

ইনস্টাগ্রাম থেকে রিয়ালের সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

২০